শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশির দশকের সাড়া জাগানো অভিনেত্রী মধু আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের আশি–নব্বই দশকের পরিচিত মুখ, অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গত ১৩ মার্চ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। পরদিন ১৪ মার্চ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই অভিনেত্রীর।

যদিও প্রধান নায়িকা হিসেবে বেশি পরিচিতি পাননি, তবে একটি গান তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯৮৩ সালের ছবি ‘হিরো’-এর বিখ্যাত গান ‘লম্বি জুদাই’–তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ রেখেছেন।

মধু মালহোত্রার অভিনয়জীবন শুরু ১৯৭৫ সালে। তাঁর প্রথম ছবি ছিল হরর চলচ্চিত্র ‘আন্ধেরা’। পরে ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ (১৯৭৯), ‘সত্তে পে সত্তা’ (১৯৮২), ‘কর্জ’ (১৯৮০)–সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন।

নব্বইয়ের দশকেও তিনি ‘হীর রাঞ্জা’ (১৯৯২), ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ও ‘গুলাম’ (১৯৯৮)–এ দেখা গেছেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’–তে অভিনয়ের পর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। তাঁর চলে যাওয়ায় বলিউডে নেমেছে শোকের ছায়া। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভোরের আকাশ/নি

মধু মালহোত্রা

শেয়ার করুন: