শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সচেতনতায় এক মিনিটের চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে 'তারুণ্য চোখে আমাদের প্রকৃতি ও পরিবেশ এবং পজেটিভ বাংলাদেশ এই শ্লোগানে   আগামীকাল ৮ জুন (সোমবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬"। ঢেঁকি প্রযোজনা, পরিবেশ ও জলবায়ু যাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মাত্র ৬০ সেকেন্ডের (১ মিনিট) সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশগত সংকট ও জলবায়ু ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তীব্র দাবদাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বাস্তব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের পরিবেশবান্ধব অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা ও গুরুত্ব বহুগুণ বেড়েছে বলে জানান আয়োজকেরা।

আরও পড়ুন

আড়ালে থাকার কারণ জানালেন বুবলী

উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং সভাপতিত্ব করবেন রেজাবুদ্দৌলা চৌধুরী লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. আজহারুল ইসলাম শেখ ডীন চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষক আমির হামজা জিহাদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বাসসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ। জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, জাহিদ হোসেন, কাজী নওশাবা আহমেদ, সনি রহমান ও রুমানা ইসলাম মুক্তিসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজক মোঃ নিজাম উদ্দিন কর্ণধার ঢেঁকি প্রযোজনা, আহ্বায়ক হারুন উর রশিদ, উৎসব পরিচালক শাহিন রেজা রাসেল প্রমুখ।

"আসুন সবাই মিলে পৃথিবীকে রক্ষা করি" এই আহ্বানে তরুণ নির্মাতাদের এই পরিবেশ সচেতনতামূলক প্রয়াসকে সফল করতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।

ভোরের আকাশ/জেআ

পরিবেশ চলচ্চিত্রশিল্পকলা একাডেমিচলচ্চিত্র উৎসবঢাকা

শেয়ার করুন: