শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডে অভিষেকের অপেক্ষা পালা এবার শেষ হতে চলেছে জনপ্রিয় তারকা আরিফিন শুভর। তাঁর অভিনীত রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ।

আসন্ন ঈদকে সামনে রেখে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার প্রথমবারের মতো বাংলা ভাষায়ও কোনো সিরিজ প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে, যাকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প।

প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে—কখনো পরিপাটি স্যুটে, কখনো নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে। সত্তরের দশকের আবহ ফুটিয়ে তুলতে চুল ও পোশাকেও রাখা হয়েছে বিশেষ স্টাইল।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুভূতি, পরিস্থিতি ও সময়ের টানাপোড়েন প্রকাশ পায় সঙ্গীত, নীরবতা ও সংলাপের সমন্বয়ে।’

টিজার থেকে জানা গেছে, গল্পটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে।

সিরিজটিতে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র। এছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে।

ভোরের আকাশ/নি. ব

আরিফিন শুভ

শেয়ার করুন: