শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি
নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি

ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ঘটে গেলো ভয়াবহ ট্র্যাজেডি। গতকাল (রবিবার) তামিলনাড়ুর করুর জেলায় অনুষ্ঠিত সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।


এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


ঘটনার পর বিজয় এক বিবৃতিতে বলেন, “এটি আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি। সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা কখনোই পূরণ করা সম্ভব নয়।”
তিনি নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।


এর আগে, দুর্ঘটনার পর এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বিজয় লেখেন— “আমার হৃদয় ভেঙে গেছে। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি।”


স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে আকস্মিক এই মৃত্যুর মিছিলে শোকের ছায়া নেমে এসেছে পুরো তামিলনাড়ুতে।

ভোরের আকাশ।।হর

থালাপতি বিজয়

শেয়ার করুন: