শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভয়, রহস্য ও রোমাঞ্চের গল্পে ‘শয়তানের নিঃশ্বাস’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেমের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’। নাটকটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি এর প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে। রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি রহস্যপ্রিয় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি আয়োজন হিসেবে আগামী ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে।

নুসরাত নাহার লাবন্যের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। নির্মাতার ভাষ্য, ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে এগিয়ে যাবে নাটকের কাহিনি, যেখানে সম্পর্কের আড়ালে উন্মোচিত হবে এক অপ্রত্যাশিত সত্য।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ।

নাটকটির সম্পাদনা ও কালার করেছেন জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন কাওসার খান এবং প্রযোজনা করেছেন এম. এ. শাইম।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: