শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজের জন্য বাঁচতে শিখেছি: ঋতাভরী চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিজের জন্য বাঁচতে শিখেছি: ঋতাভরী চক্রবর্তী
নিজের জন্য বাঁচতে শিখেছি: ঋতাভরী চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, যেকোনো দিনই তিনি অভিনয় থেকে সরে দাঁড়াতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, পেশাজীবনের অভিজ্ঞতা ও বর্তমান মানসিকতা নিয়ে অকপটভাবে কথা বলতে গিয়ে এ ইঙ্গিত দেন তিনি।

ঋতাভরী বলেন, জীবনে তিনি প্রায় সবকিছুই অর্জন করেছেন— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি এবং সফল অভিনয় জীবন। কিশোরী বয়সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে অভিনয় শুরু করেছিলেন শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ ও জীবনের নানা অভিজ্ঞতা তার ভাবনার জগৎ বদলে দিয়েছে।

তিনি জানান, শুরুতে কাজে মানবিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন এই জগতে মানবিকতার ঘাটতি রয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে।

৩০ বছর বয়সের পর তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। তার ভাষায়, “কাজের জন্য আমি আর বাঁচি না। নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।” পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও ভালোবাসতে শিখেছেন বলে জানান তিনি।

অভিনেত্রীর মতে, তার সব স্বপ্ন পূরণ হয়েছে, তাই যেকোনো দিনই তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে এখনই অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: