ফেসবুকে প্রমাণের প্রয়োজন নেই, বিবাহিত আমি: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস স্পষ্ট করেছেন, ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ করার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না। এক সাক্ষাৎকারে অপু বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই।”
অপু ২০০৮ সালে জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের সন্তান আব্রাম খান জয়-এর জন্মের খবর প্রকাশ্যে আসে। কিন্তু কিছুদিনের মধ্যে দাম্পত্য জীবনে ভাঙন ধরে এবং অবশেষে বিচ্ছেদ ঘটে। পরে শাকিব নায়িকা শবনম বুবলী-কে বিয়ে করেন।
বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপু ও শাকিবের সম্পর্ক টিকে আছে। একসাথে দেশ-বিদেশে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে তাদের। এ নিয়েই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়—শাকিব-অপু কি আবার কাছাকাছি আসছেন?
প্রশ্নের উত্তরে অপু বলেন, “ফেসবুক দিয়ে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না।”
বর্তমান সংসার জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দেন, ব্যক্তিগত বিষয় প্রকাশে তিনি অনাগ্রহী। উদাহরণ টানেন বলেই, “শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের কতটুকুই বা জানেন? তিনি যা দরকার মনে করেছেন, শুধু সেটুকুই বলেছেন। আমারও একই অবস্থান।”
অপুর এই মন্তব্যের পর আবারও জোরদার হয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা।
ভোরের আকাশ//হ.র