শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি নয়, দেশি ছেলেই মন টানে: সেমন্তী সৌমি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদেশি নয়, দেশি ছেলেই মন টানে: সেমন্তী সৌমি
বিদেশি নয়, দেশি ছেলেই মন টানে: সেমন্তী সৌমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। একসময় তিনি বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখলেও এখন তার মত পরিবর্তিত হয়েছে।

সৌমি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে মনের মতো সংযোগ তৈরি করা কঠিন। ইংরেজিতে যতই কথা বলি না কেন, বাংলা ভাষায় যে মজা আর অনুভূতি ভাগাভাগি করার সুযোগ পাওয়া যায়, তা বিদেশে মেলে না।”

অভিনেত্রী আরও জানিয়েছেন, আগামী বছর তিনি বিয়ে করতে যাচ্ছেন এবং তার একমাত্র শর্ত—ভাল একটি দেশি ছেলে। তিনি যোগ করেন, “আমার পছন্দ দেশি ছেলে। এক ভালো দেশি ছেলে পেলেই বিয়ে করে ফেলব, আর সবাই দাওয়াত পাবেন।”

শুধু ব্যক্তিগত জীবন নয়, সৌমি তার রেস্টুরেন্টে ছবি তোলার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তিনি বলেন, “বড় বড় রেস্টুরেন্টে ফটোগ্রাফার থাকে, তবে ওয়েটাররাও অসাধারণ দক্ষতা দেখান। তারা লাইট ঠিক করে, দাঁড়িয়ে সুন্দর ছবি তুলেন।”

ভোরের আকাশ//হ.র

বিনোদন

শেয়ার করুন: