শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজের বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন সুনেরাহ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নিজের বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন সুনেরাহ
নিজের বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন সুনেরাহ

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কমে নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর বিয়ের খবর জানার জন্য তারা সবসময় উদগ্রীব থাকেন। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে হাসি-খুশি মেজাজে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

বন্ধুদের বিয়েতে আনন্দ উদযাপন করলেও নিজের বিয়ে নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সুনেরাহ নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

কবে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’

বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে।’

‘আমি সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার কাছে আনন্দের।’ বর্তমানে সুনেরাহ নিজের অভিনয় ও ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

 

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রীবিনোদন

শেয়ার করুন: