শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুজব উড়িয়ে দিয়ে সামনে এলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর ভুয়া খবর প্রচার হতে থাকে। তবে এসব গুজবকে মিথ্যা প্রমাণ করে দুপুর ১টা ৮ মিনিটে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজবের বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না তিনি ঠিক আছেন।’ জানা গেছে গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ে তানিয়া বৃষ্টির। এরপর কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন

গরমে গোলাপ গাছের যত্নে দারুণ টিপস

সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।

ভোরের আকাশ/জেআ

টেলিভিশনতানিয়া বৃষ্টিফেসবুক পোস্টঅভিনেত্রী

শেয়ার করুন: