শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাহুলকে অনন্য শিল্পী ও মগ্ন মানুষ বললেন জয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সোমবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। এই অকালপ্রয়াণ তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। জয়া সরাসরি রাহুলকে একজন অপরিসীম মগ্ন মানুষ ও অনন্য শিল্পী হিসেবে আখ্যায়িত করেছেন।

জয়া আহসান জানান, রাহুলের সঙ্গে তার পরিচয় অনেক আগে হলেও তারা একসঙ্গে প্রথম ও শেষ কাজ করেছেন ‘ঝরা পালক’ সিনেমায়। ছবিটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। জয়া বলেন, চেহারায় হয়তো মিল ছিল না, কিন্তু তার সঙ্গে অভিনয় করার সময় মনে হয়েছে জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত হচ্ছে। সেই পরিচয় থেকেই একজন শিল্পী হিসেবে রাহুলের গভীরতা জয়াকে মুগ্ধ করেছিল।

অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে রাহুল ছিলেন নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। জয়া সরাসরি জানান, আজ সেই রাহুলকে তিনি প্রতি মুহূর্ত মনে করে যেতে চান। অভিনেত্রী প্রিয়াঙ্কাকে লড়াইয়ের সমনাম উল্লেখ করে জয়া এই ঝড়ঝাপটার দিনে তাকে সামলে থাকার এবং ছেলে সহজকে আগলে রাখার পরামর্শ দেন। পরিশেষে তিনি বলেন, রাহুল আজীবন তার মনে থাকবেন।

ভোরের আকাশ/এনউব

জয়া

শেয়ার করুন: