শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক উৎসবে ভিয়েতনামে পুরস্কার জিতল ‘রইদ’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সাফল্যের তালিকায় বাংলাদেশের সিনেমার নতুন সংযোজন। ভিয়েতনামে অনুষ্ঠিত দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্রের (ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম) পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এক পোস্টে তিনি লেখেন, ‌‘দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর আস্থা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাংকে আন্তরিক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ

‘রইদ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

সিনেমাটির শুটিং হয়েছে সুনামগঞ্জে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রইদ’ সিনেমায় অভিনয় করা অনেক শিল্পীই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাদের প্রস্তুত করতে প্রায় ছয় মাসের কর্মশালার আয়োজন করা হয়েছিল।

ভোরের আকাশ/জেআ

ভিয়েতনামআন্তর্জাতিক পুরস্কারচলচ্চিত্র রইদ

শেয়ার করুন: