শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়

ছোট পর্দায় সময়ের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সামনেই কোরবানির ঈদ। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও চট্টগ্রামে সিএমভি’র ব্যানারে ঈদের নাটক ‘মন মঞ্জিলে’র শুটিং করছিলেন। দু:সংবাদ হলো শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু ১১ মে শুটিং চলাকালীন আহত হন তিনি।

আহত হওয়ার পর দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন। আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকলেও এখনও শুটিং করার মতো অবস্থায় নেই বলে জানান এই অভিনেত্রী।

এ কারণে তার অংশ প্যাকআপ করে সোমবার (১২ মে) সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি।

তটিনী গণমাধ্যমকে বলেন, এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দুয়েক দিন একটু কষ্ট হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ।
বলা প্রয়োজন, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় রোববার অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তটিনী । সিএমভি’র প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: