শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, কাকে নিয়ে লিখলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, কাকে নিয়ে লিখলেন পরীমণি
৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, কাকে নিয়ে লিখলেন পরীমণি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন অপু, যিনি আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

অপুর এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। এর মধ্যেই চিত্রনায়িকা পরীমণি বিষয়টিকে সরাসরি খোঁচা দিয়ে পোস্ট করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে, দিদি দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।”

যদিও পরীমণি সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা সহজেই ইঙ্গিতটি অপুর দিকে ধরেছেন। পোস্টটি মাত্র আধাঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে ওঠে; ৪০ হাজারের বেশি রিয়েকশন এবং প্রায় ৮ হাজার মন্তব্য আসে।

অপুর রাজনৈতিক কর্মকাণ্ডও আগেই আলোচনার বিষয় ছিল। তিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নায়িকা হিসেবেও পরিচিত। তবে সম্প্রতি বিএনপির মঞ্চে তার অংশগ্রহণ অনেকের কাছে সুবিধাবাদী মনোভাবের পরিচায়ক হিসেবে দেখাচ্ছে।

অপুর হঠাৎ রঙ বদলানো অবস্থান ও পরীমণির প্রকাশ্য খোঁচা শোবিজ অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

পরীমণি

শেয়ার করুন: