শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ
সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে! যে বিতর্কে উত্তাল নেটপাড়া।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ তোলেন সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন।

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমায় ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে! অপরজনের মন্তব্য, দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন। কেউ লিখেছেন, ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না! এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: