শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মায়ের ত্যাগে গড়া আমার জীবন : দীপা খন্দকার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে তাকে দেখা গেছে ধৈর্যশীল ও সংগ্রামী মায়ের চরিত্রে। মা দিবস উপলক্ষে তিনি এবার শুধু পর্দার গল্প নয়, নিজের জীবনের বাস্তব সংগ্রামের কথাও তুলে ধরেছেন। ছোটবেলায় বাবাকে হারানোর পর তার মা একাই সিঙ্গেল মাদার হিসেবে তাদের বড় করেছেন, যা দীপার কাছে আজও অনুপ্রেরণার উৎস।

নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে দীপা খন্দকার বলেন, “আমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। খুব ছোটবেলায় আমাদের বাবা মারা যান। এরপর থেকে আমার মা একা হাতে আমাদের বড় করেছেন। তাঁর ত্যাগ ও পরিশ্রমের কারণেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

মায়ের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, “সন্তানের জীবনে মা-ই প্রথম এবং প্রধান শিক্ষক। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পুরো পৃথিবীটাই ছিল মায়ের ওপর নির্ভরশীল। একজন মা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা আমি জীবনের প্রতিটি ধাপে অনুভব করেছি।”

আরও পড়ুন

আমাদের ওপরেও চাপ থাকে : শ্রাবন্তী

ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি দীপা খন্দকার সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তিনি বলেন, “সব মায়ের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও শ্রদ্ধা। মায়েরা যেন সব সময় তাদের সন্তানদের ভালোবাসা ও সম্মানের মধ্যে থাকতে পারেন।”

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও দর্শকের ভালোবাসা পেলেও দীপা খন্দকার মনে করেন, তার মায়ের দেওয়া জীবনদর্শনই তার সবচেয়ে বড় অর্জন।

ভোরের আকাশ/সু.পা

মা দিবস

শেয়ার করুন: