শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিকৃত কনটেন্ট বন্ধের দাবি মৃণাল ঠাকুরের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া ডিপফেক বা বিকৃত কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। নিজের অনুমতি ছাড়া তাঁর ছবি, অবয়ব কিংবা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই অভিনেত্রী। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে ম্রুণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে অনেক ভারতীয় অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে রাশ টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা।

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, প্রযুক্তির ব্যবহার যেখানে প্রগতির চিহ্ন, সেখানে বিকৃতি ছড়াতে এর প্রয়োগ মানসিকতার অধঃপতনের প্রমাণ দেয়। প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবিও জানান তিনি। পরবর্তীতে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রী ম্রুণালবলিউড অভিনেত্রীমৃণাল ঠাকুরএআই কনটেন্ট

শেয়ার করুন: