শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শর্ত দিয়ে পর্দায় ফিরতে চান আশীষ বিদ্যার্থী!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হোক বলিউড, টালিউড কিংবা দক্ষিণী সিনেমা- একাধারে ভারতের প্রায় সকল সিনেমা ইন্ডাস্ট্রিজ কাঁপানো এই অভিনেতাকে দেখা যায় বেশিরভাগ খলনায়কের চরিত্রেই; নাম তার আশীষ বিদ্যার্থী। কিন্তু প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে বলিউডের সিনেমায় নেই কেন এই অভিনেতা! এবার তারই ব্যাখ্যা দিলেন পর্দার এই খলনায়ক; সঙ্গে জানালেন এক শর্ত!

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও, কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে। এ নিয়ে এবার নিজের মনের কথা খোলামেলা ভাবে তুলে ধরলেন তিনি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেতা জানালেন, এখন থেকে তিনি শুধুমাত্র মুখ্য চরিত্রেই অভিনয় করতে চান– তা না হলে আর পর্দায় ফিরবেন না

অভিনেতা বলেন, ‘আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা যাচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি – মুখ্য চরিত্র।’

ভিডিওতে আশীষ জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, আগে পাইনি মানে এই না যে, এখনও পাবো না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।

ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।

ভোরের  আকাশ/তা.কা

আশীষ বিদ্যার্থীশর্ত!ভারত

শেয়ার করুন: