শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সফলতার মাঝেও প্রশ্নের মুখে ‘পেদ্দি’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বড় বাজেটের তেলুগু চলচ্চিত্র ‘পেদ্দি’ ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালক বুচি বাবু সানার এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ। ছবিতে তাকে একাধিক ভিন্নধর্মী রূপে দেখা গেছে, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। শক্তিশালী গল্প ও নির্মাণশৈলীর কারণে বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। এরই মধ্যে ‘পেদ্দি’র আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এমন রমরমা অবস্থার মধ্যে ‘পেদ্দি’ খবরের শিরোনামে রয়েছে অন্য এক বিতর্কে। সেটা ছবির নায়িকা জাহ্নবী কাপুরকে ঘিরে। বলা হচ্ছে, ছবির নায়িকা ‘আচিয়াম্মা’ চরিত্রে জাহ্নবীকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ হিসেবে দেখানো হয়েছে। বিতর্কের মধ্যে কিছু ক্ষুদেবার্তার স্ক্রিনশটও ফাঁস হয়েছে। যেখানে দেখা যায়, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। যদিও ওই স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিতর্কের মুখে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, সিনেমার কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা। কোনোভাবেই এমন কিছু করা উচিত নয়, যা কাউকে অস্বস্তিতে ফেলে বা অসম্মানিত বোধ করায়। পর্দায় ও পর্দার বাইরে সব সময়ই নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোনো নারীচরিত্রকে পণ্য হিসেবে উপস্থাপন করা বা অসম্মান করা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। যদি ছবির কোনো অংশ সে রকম অনুভূতি তৈরি করে থাকে, তাহলে আমরা সেই উদ্বেগকে সম্মান করি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

আরও পড়ুন

নাটকের চরিত্রই বদলে দিল সুনেরাহর পরিচয়

নির্মাতা এ-ও জানিয়েছেন, বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। শিগগির সংশোধিত সংস্করণ পাঠানো হবে প্রেক্ষাগৃহগুলোতে।

‘পেদ্দি’ নির্মিত হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে। রাম চরণ ও জাহ্নবীর সঙ্গে ছবিটিতে আছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু প্রমুখ।  

ভোরের আকাশ/জেআ

রাম চরণদক্ষিণী সিনেমাপেদ্দিতেলুগু সিনেমা

শেয়ার করুন: