শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে গর্বিত করতে আন্তর্জাতিক মঞ্চে লড়বেন তানজিয়া মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশকে গর্বিত করতে আন্তর্জাতিক মঞ্চে লড়বেন তানজিয়া মিথিলা
বাংলাদেশকে গর্বিত করতে আন্তর্জাতিক মঞ্চে লড়বেন তানজিয়া মিথিলা

কোনো প্রচারণা ছাড়াই ঘোষণার মাত্র চার দিন পর অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ চূড়ান্ত আসর। বৃহস্পতিবার রাতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

যদিও অন্তর্জালে এই দ্রুত আয়োজন ও একই প্রতিযোগিতায় দ্বিতীয়বার মিথিলা বিজয়ী হওয়া নিয়ে সমালোচনা দেখা দিয়েছে, মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছেন, সব নিয়ম এবং নির্দেশনা মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

২০১৯ সালে শিরিন শিলা ও ২০২৪ সালে আনিকা আলম এই খেতাব জিতেছিলেন। ২০২০ সালে মিথিলা জাতীয় পর্যায়ে জয়ী হলেও কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি। এবার সুযোগ মিলেছে।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে মিথিলা বলেন, “এর আগে অনেকবার বিজয়ী হলেও এই আঙিনায় পাওয়া অ্যাপ্রিসিয়েশন আলাদা। সবাই আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছে যে, মনে হলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মিথিলাকেই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গত পাঁচ বছর ধরে আমি এই মুহূর্তের জন্য কাজ করেছি। আগেরবার আন্তর্জাতিক মঞ্চে যেতে পারিনি, এবার সুযোগ পেয়েছি। আমার লক্ষ্য—দেশকে গর্বের সঙ্গে বিশ্বমঞ্চে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক মঞ্চেও বিজয়ী হওয়া। সমালোচনা আমাকে কখনোই আটকে রাখতে পারবে না। সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি বিজয়ী হয়েছি, এখন শুধু দেশের প্রতিনিধিত্বের উপর ফোকাস করছি।”

আগামী অক্টোবরে কর্মশালায় অংশগ্রহণের পর, নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল ৭৪তম আসর’–এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

ভোরের আকাশ // হ.র

মিস ইউনিভার্স

শেয়ার করুন: