বেলি আফরোজের কণ্ঠে নতুন গান ‘আমায় ঠকাইলে’

সমসাময়িক বাংলা গানের জগতে পরিচিত নাম বেলি আফরোজ। স্টেজ শো ও টিভি পারফরম্যান্সে সরব উপস্থিতির পাশাপাশি মাঝে মাঝেই মৌলিক গানে কণ্ঠ দেন তিনি। এবার প্রকাশ পেল তার নতুন মৌলিক গান ‘আমায় ঠকাইলে’।
গানটির কথা লিখেছেন এআর রাব্বি এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইফতেখারুল এহতেশাম লেলিন। ইয়াসির আরাফাতের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওতে বেলি আফরোজের সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।
নতুন গানটি বেলি আফরোজের নিজস্ব ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এটি শোনা যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।
গানটি নিয়ে কথা বলতে গিয়ে বেলি আফরোজ বলেন,“সততা ও আন্তরিকতা নিয়ে ভালো বাংলা গান শ্রোতাদের উপহার দিতে চাই সবসময়। এই গানটিও সেই চেষ্টারই একটি অংশ। কথা, সুর, সংগীত—সবকিছুই চমৎকার। আমিও গায়কীতে যথাসাধ্য চেষ্টা করেছি।”
তিনি আরও জানান, সময় ও শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই কাজটি করা হয়েছে। গানটির ভিডিও নিয়েও তিনি আশাবাদী।
উল্লেখ্য, এর আগে তিনি গেয়েছেন কুমার শানুর সঙ্গে ডুয়েট গান ‘কখনো আবার’, যা বেশ সাড়া ফেলেছিল।
ভোরের আকাশ/হ.র