শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত বছরের গুঞ্জন ও গোপনীয়তার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। ভক্তদের দেওয়া ডাকনাম ‘ভিরোশ’ (বিজয় ও রাশমিকা)-কে সম্মান জানিয়ে এই মিলনকে এই নামেই অভিহিত করেছেন। বিয়ের প্রস্তুতি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও সবকিছু রাখা হয়েছিল কড়া গোপনীয়তার মধ্যে।

উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয় । ছবি : সংগৃহীত

রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে কাজ করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা পরে প্রেমে রূপ নেয়। যদিও দীর্ঘ সময় তারা নিজেদের সম্পর্ককে শুধু ‘বন্ধুত্ব’ বলে দাবি করে আসছিলেন, তবে সম্প্রতি প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন এই জুটি।

বিয়ের খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে ইন্টারনেটে তাদের বিয়ের যে সব ছবি দেখা যাচ্ছে, তার বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি। প্রিয় তারকার পক্ষ থেকে বিয়ের অফিশিয়াল ছবি ও ভিডিও প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি অনুরাগী।

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে ‘অর্জুন রেড্ডি’খ্যাত বিজয় এবং ‘পুষ্পা’ ও ‘অ্যানিমাল’খ্যাত রাশমিকা এখন সর্বভারতীয় তারকা। তাদের এই রাজকীয় বিয়ে বিনোদন জগতের বছরের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে জায়গা করে নিল।

ভোরের আকাশ/এনএস

বিজয়-রাশমিকাবিবাহ

শেয়ার করুন: