শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী তটিনী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী তটিনী
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী তটিনী

ঈদের নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামের একটি বাংলোতে নাটকের দৃশ্য ধারণের সময় সেটের লাইট স্ট্যান্ড পড়ে গেলে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের একটি বাংলোয় শুটিং চলছিল। এ সময় অসাবধানতাবশত লাইট স্ট্যান্ডটি হঠাৎ পড়ে গিয়ে তটিনীর মাথায় আঘাত হানে। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি বলেন, “আজ সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মাথায় চোট থাকায় তটিনীকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আপাতত সে আশঙ্কামুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কথা বলতেও নিষেধ করা হয়েছে।”

উল্লেখ্য, এই নাটকের পরিচালনায় রয়েছেন হাসিব হোসাইন রাখি। নাটকটি এবারের ঈদে প্রচার হওয়ার কথা রয়েছে।

 

ভোরের আকাশ/ হ.র

শেয়ার করুন: