শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তৃণা সাহাকে ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহাকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শুটিং ফ্লোরে এক শিশুশিল্পীকে মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই টেলিপাড়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অভিনেত্রী নিজে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে তার নীরবতা অনেকেই তাকে প্রতিক্রিয়াশূন্য হিসেবে দেখছেন।

সূত্রের বরাতে জানা গেছে, ‘পরসাহুরা’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব, যাকে দর্শক ‘লাট্টু’ নামে চেনেন, তার পরিবারের পক্ষ থেকে শুটিং ফ্লোরে মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তৃণার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে বিষয়টি নিয়ে নানা মহলে তোলপাড় শুরু হয়েছে, যদিও অভিনেত্রী এ পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন তৃণা।

সেখানে তিনি লেখেন, ‘মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকাই ভালো। যারা আপনাকে ভুল বোঝে, তাদের কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যে যা পারে বলুক, আপনি নিজের মতো থাকুন। নীরবতাকে দুর্বলতা ভাবলেও, তা আসলে দুর্বলতা নয়।’

এই বক্তব্যকেই অনেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

এরই মধ্যে তৃণার ব্যক্তিগত জীবন নিয়েও ফের জোর চর্চা শুরু হয়েছে। স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে। নেটিজেনদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নীল ও তৃণা। পাশাপাশি জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতেও এবার কোনো শুভেচ্ছাবার্তা পোস্ট করতে দেখা যায়নি তাদের।

এসব মিলিয়েই নতুন করে জল্পনা দানা বেঁধেছে।

যদিও এই সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন নয়। অতীতেও একাধিকবার এমন কথা শোনা গেছে, তবে কোনো সময়ই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণা। এবারও একই অবস্থান বজায় রেখেছেন তিনি। তবে শিশুশিল্পীকে ঘিরে ওঠা অভিযোগ এবং ব্যক্তিগত জীবন—দু’দিক মিলিয়ে তৃণা সাহাকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

সূত্র : সংবাদ প্রতিদিন

ভোরের আকাশ/এনএস

শিশু

শেয়ার করুন: