শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক নাটকে ৫শ অভিনয় শিল্পী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
এক নাটকে ৫শ অভিনয় শিল্পী
এক নাটকে ৫শ অভিনয় শিল্পী

প্রায় ৫ শ অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘যাত্রা বিরতি’। এ নাটকের লোকেশান ছিল বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চল।

সুবাতা রাহিক জারিফার রচনায়, আদিফ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ অনেকে। প্রযোজনা আকবর হায়দার মুন্না।

ঈদ যাত্রার উত্তেজনা, আবেগ আর বাস্তবতা একসঙ্গে তুলে ধরতে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘যাত্রা বিরতি’। ব্যতিক্রমধর্মী এই নাটকটির চিত্রায়ন হয়েছে বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায়।

অভিনয়ে রাশেদ সীমান্ত ছাড়াও রয়েছেন সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ আরও অনেকেই।

গল্প শুরু হয় ঈদের আগের রাতে যখন ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় শেষ লঞ্চটি। গাদাগাদি করে ওঠা শত শত যাত্রীর সঙ্গে রয়েছেন সুপারভাইজার দেলোয়ার। সে নিজেকে খুব জ্ঞানী ভাবলেও আদতে সে এক সরল-স্বভাবের মানুষ। লঞ্চের ভিআইপি কেবিনে থাকা যাত্রী আইরিন ও তার ছোট বোনের সঙ্গে এক পর্যায়ে তার মতবিরোধ দেখা দেয়। লঞ্চের বিশৃঙ্খলায় বিরক্ত আইরিন এক পর্যায়ে দেলোয়ারকে হুমকিও দেয়।

নানা রকম যাত্রী এবং তাদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে নাটকে দেখা যাবে এক আবেগঘন সামাজিক চিত্র। কেউ ফিরছেন ১৪ বছর পর প্রবাস থেকে, কেউ সঙ্গে এনেছেন কোরবানির খাসি, কেউ ভাইয়ের বিয়ের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, কেউবা নতুন বউ হিসেবে জীবনের প্রথম ঈদ করতে যাচ্ছেন শ্বশুরবাড়িতে। এই ভিন্ন ভিন্ন চরিত্রগুলো নিয়ে নানা উৎসবমুখর ঘটনায় নেমে আসে আতংক যখন লঞ্চটি দুর্ঘটনার মুখে পড়ে।

যাত্রীরা কি নিরাপদে পৌঁছতে পারবেন বাড়িতে? নাকি ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে দুর্ঘটনার ছায়ায়? নাটকের শেষ ভাগে মিলবে সেই প্রশ্নের উত্তর।

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ‘ঈদে আমি বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। তবে ‘যাত্রা বিরতি’ আমার কাছে বিশেষ। লাখো মানুষ ঈদের সময় প্রিয়জনের কাছে ফেরে। কিন্তু সেই পথ সব সময় সহজ হয় না। এ নাটক সেই বাস্তবতা তুলে ধরবে। অভিনয়ের বাইরে গিয়ে আমরা সবাই কষ্ট করেছি। কিন্তু দর্শকের ভালো লাগাই হবে আমাদের পরিশ্রমের সার্থকতা।’

নাটকটি প্রকাশিত হবে ৫ জুন বিকেল ৫টায় ‘ক্লাব এলিভেন ইন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: