শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কপিল শর্মার ক্যাফেতে ২৭ রাউন্ড গুলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কমেডিয়ান তারকা কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলির ঘটনা ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে দুটি গোষ্ঠী। এ ঘটনার পরই কপিল শর্মার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে মুম্বাই পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নেই তার। রেস্টুরেন্ট খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি।  

প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গুরপিত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই নামে দুটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। ওই ক্যাফেতে তারা প্রায় ২৫ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার কোনো সাড়া মেলেনি। আবারও হামলা চালানো হবে। যদি আমাদের এ বার্তা সে বুঝতে না পারে। তাহলে পরবর্তী হামালাটা মুম্বাইয়ে হবে। 

এর আগে, গত ১০ জুলাই রাত ১টায় ব্যাপক গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। প্রথমবার ঘটনার দায়ও স্বীকার করেছে খালিস্তান বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি।

ভোরের আকাশ/এসএইচ

ক্যাফেকপিল শর্মাগুলি

শেয়ার করুন: