শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

এবার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটেছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। সিনেমাটি মুক্তির পর ছবিটি দর্শকের সঙ্গে দেখতে কিছুদিন আগেই ঢাকায় এসেছেন অভিনেত্রী। আর প্রথম সফরেই দেশের আতিথেয়তা ও খাবারের প্রেমে পড়েছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, তিনি কাচ্চি বিরিয়ানি না খেয়ে কোনোভাবেই বাংলাদেশ ছাড়বেন না।

তার কথায়, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি কাচ্চি বিরিয়ানি না খাইয়ে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।

বাংলাদেশে আসা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অনেক দিন ধরেই এই সফরের অপেক্ষায় ছিলেন। এখানকার দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার ইচ্ছাও ছিল তার।

তিনি বলেন, ‘যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এত ঝোঁক।

খাবারের প্রসঙ্গে ইলিশ মাছের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি জানান, ইলিশ পছন্দ করলেও কাঁটার কারণে ঠিকমতো খেতে পারেন না। তবে কেউ যদি বেছে দেন, তাহলে খুব আনন্দ নিয়েই খাবেন।

বলা দরকার, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাতে শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়া আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ প্রমুখ।

ভোরের আকাশ/আ.র

 

জ্যোতির্ময়ী কুণ্ডু

শেয়ার করুন: