ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা!, যা জানা গেল

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকারের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। তার সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া জানিয়েছেন, বিয়ের জন্য নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস ও আত্মিক উপলব্ধি থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দীপিকা।
২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা। তবে এ সিদ্ধান্তের পেছনে বিয়ের কোনো চাপ বা শর্ত ছিল না বলে দাবি করেছেন জয়তী ভাটিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী জানান, ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় দীপিকা ও শোয়েবের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরে তাদের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।
জয়তী বলেন, একসময় তিনি দীপিকাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, বিয়ের কারণেই কি তিনি ধর্ম পরিবর্তন করেছেন? জবাবে দীপিকা জানান, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
তার ভাষ্য অনুযায়ী, জীবনের একটি কঠিন সময় পার করার সময় দীপিকা আজমীর শরিফে যান। সেখানে গিয়ে তিনি মানসিক শক্তি ও আত্মিক প্রশান্তি অনুভব করেন। এরপর নিজের ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
জয়তী আরও বলেন, যদি কোনো ধর্ম বা প্রার্থনার মাধ্যমে একজন মানুষ মানসিক শক্তি ও শান্তি খুঁজে পান, তাহলে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা সম্মান করা উচিত।
এদিকে, স্বামীর ধর্মের কাছে ‘আত্মসমর্পণ’ করেছেন—এমন সমালোচনারও জবাব দেন জয়তী ভাটিয়া। তিনি বলেন, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরকে সমানভাবে সমর্থন করেছেন। দীপিকার অসুস্থতার সময় শোয়েব তার পাশে ছিলেন, আবার দীর্ঘদিন ধরে শোয়েবের পরিবারের প্রতিও দায়িত্ব পালন করেছেন দীপিকা।
দীপিকার ধর্মান্তরের বিষয়টি নতুন করে আলোচনায় এলেও, তার সহ-অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী এটি ছিল একান্তই তার ব্যক্তিগত বিশ্বাস ও আত্মিক উপলব্ধির ফল।
সূত্র: আরটিভি অনলাইন।
ভোরের আকাশ/এনএ