শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইমরান হাশমি-দিশা পাটানির ‘আওয়ারাপান-২’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের এক সময়ের জনপ্রিয় রোমান্টিক তারকা ইমরান হাশমি আবারও ফিরছেন তার পরিচিত আবহে। একাকিত্ব, উদাসীনতা ও ভবঘুরে জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে কাল্ট জনপ্রিয় সিনেমা আওয়ারাপান-এর সিক্যুয়েল আওয়ারাপান ২।

পরিচালক নীতিন কক্কর-এর পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-রোমান্সে ইমরানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানি-কে। সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৭ সালে মুক্তির পর ‘আওয়ারাপান’ ইমরান হাশমির ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। সেই সিনেমার নস্টালজিয়াকেই সামনে রেখে তৈরি হচ্ছে এর সিক্যুয়েল। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন ইমরান নিজেই।

আগের মতোই ‘শিবম’ চরিত্রে ফিরছেন ইমরান হাশমি। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে থাকছেন দিশা পাটানি। পাশাপাশি শাবানা আজমি-সহ আরও কয়েকজন তারকা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। বিলাল সিদ্দিকী-এর চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছে ভিশেশ ফিল্মস।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির তারিখ নির্ধারিত হলেও সিনেমাটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের শুটিং বাকি রয়েছে, যা দ্রুত শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে।

এখন দেখার বিষয়, ‘শিবম’ চরিত্রে ফিরে এসে আগের সেই আবেগ ও নস্টালজিয়া কতটা ফিরিয়ে আনতে পারেন ইমরান হাশমি। দর্শকরা অপেক্ষা করছেন এই ডার্ক প্রেমের গল্পের নতুন রূপ দেখার জন্য।

ভোরের আকাশ/সু.পা

ইমরান হাশমি-দিশা পাটানি

শেয়ার করুন: