শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেব-শুভশ্রীর খুনসুটিতে আবারও আলোচনায় ‘ইনোসেন্স’ প্রসঙ্গ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত । সেই পোস্টের মন্তব্যের ঘরে এসে চমকে দেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সাবেক এই তারকা জুটির পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তাদের বহু পুরোনো সেই ‘ইনোসেন্স’ বিতর্ক।

সম্প্রতি বোন ও মা-বাবার সঙ্গে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি ভক্তদের জন্য পোস্ট করেন দেব। দেবের সেই পোস্টের মন্তব্য ঘরে শুভশ্রী রসিকতা করে লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’

শুভশ্রীর এমন মন্তব্যের জবাবে চুপ থাকেননি দেবও। তিনি উত্তরে লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’

দুই তারকার এই ভার্চুয়াল কথোপকথন দেখার পর নেটিজেনদেরও নানা মন্তব্যের ঝড় ওঠে।

আরও পড়ুন

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তবে পর্দার বাইরে তাদের ছিল প্রেমের সম্পর্ক আর সেটা সবার জানা। সে প্রেম টেকেনি পরে। এর অনেক বছর পর অভিনেতা দেব বলেছিলেন, ১৪ বছর আগের শুভশ্রীর সঙ্গে বর্তমান শুভশ্রীর অনেক তফাত রয়েছে। “শুভশ্রীর এখন আর সেই ইনোসেন্সটা নেই, দুই সন্তানের মা তিনি” বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যে মন ভাঙে শুভশ্রীর। ওই ঘটনার জের ধরে তৎকালীন সময়ে দেব শুভশ্রীর ফোন নম্বর মুছে ফেলেন। ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক করে দেওয়া কিংবা ডিলিট করা তাদের পুরোনো অভ্যাস। দেব জানান, এসবের পরেও শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনোদিনও।

তবে পুরোনো মান-অভিমান পেছনে ফেলে আবারও পর্দায় ফিরছেন এই জুটি। আগামী দুর্গাপূজায় তাদের অভিনীত নতুন সিনেমা 'দেশু ৭' মুক্তি পেতে যাচ্ছে। প্রকাশ পেয়েছে টিজার। সেখানেও যেন উঠে এসেছে দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’।

এবার কাজের প্রয়োজনে অতীত ভুললেও মন্তব্যের ঘরে সেই ‘ইনোসেন্স’ টেনে এনে হালকা খুনসুটি নেটিজেনদের বেশ মেতে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছে।

দেবসামাজিক যোগাযোগমাধ্যম

শেয়ার করুন: