শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিনেমাতেও নিয়মিত হতে চাই : সাদমিনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘রাক্ষস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাদমিনা বিনতে ইমামের। ঈদে মুক্তিপ্রাপ্ত একাধিক নাটক, বিশেষ করে ‘গল্পটা থেকে যায়’ দিয়ে ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। নতুন সিনেমা, নাটক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

প্রশ্ন: ঈদের সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হলো, কেমন লাগছে?
সাদমিনা: এটা আমার জন্য খুব আবেগের একটি মুহূর্ত। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম, তবে বড় পর্দায় নিজেকে দেখা আলাদা অনুভূতি। ঈদের মতো বড় উৎসবে সিনেমা মুক্তি পাওয়ায় দায়িত্ববোধও অনেক বেড়ে যায়। আমি খুব এক্সাইটেড।

প্রশ্ন: নতুন সিনেমায় অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কী?
সাদমিনা: আমি সবসময় গল্পভিত্তিক কাজ করতে চাই। আমার কাছে গল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করব। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাই না।

প্রশ্ন: ‘গল্পটা থেকে যায়’ নাটক নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল?
সাদমিনা: আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পেয়েছি। সামাজিক মাধ্যমে অনেক ইতিবাচক মন্তব্য এসেছে। অনেকে ইনবক্সেও লিখেছেন গল্পটা তাদের মনে দাগ কেটেছে। একজন শিল্পীর জন্য এটা বড় পাওয়া।

প্রশ্ন: খায়রুল বাশারের সঙ্গে আপনার জুটি নিয়ে আলোচনা হচ্ছে—এটা নিয়ে কী বলবেন?
সাদমিনা: আমরা কয়েকটি কাজ একসঙ্গে করেছি, তাই দর্শকের মধ্যে একটা পরিচিতি তৈরি হয়েছে। তবে জুটি হওয়া না হওয়া পুরোপুরি দর্শকের বিষয়। তিনি খুব ভালো সহশিল্পী, তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য লাগে।

প্রশ্ন: জুটি প্রথা নিয়ে আপনার মত কী?
সাদমিনা: আংশিকভাবে আমি এতে বিশ্বাস করি। যদি কোনো জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়, সেটা ভালো। তবে আমি ভিন্ন ভিন্ন সহশিল্পীর সঙ্গে কাজ করতে পছন্দ করি, এতে নিজের দক্ষতা বাড়ে।

প্রশ্ন: ওটিটিতে কাজের আগ্রহ আছে?
সাদমিনা: অবশ্যই আছে। ‘লিটল মিস ক্যাওস’ আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। এখনকার দর্শক ওটিটিতে বেশি কনটেন্ট দেখেন। ভালো প্রজেক্ট পেলে নিয়মিত কাজ করতে চাই।

প্রশ্ন: নিজের অভিনয় নিয়ে আপনার উপলব্ধি কী?
সাদমিনা: আমি সবসময় দর্শকের পছন্দ মাথায় রেখে কাজ করি। শেখার কোনো শেষ নেই। প্রতিটি কাজ থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি। চ্যালেঞ্জিং চরিত্র করতে আমি পিছপা হই না।

প্রশ্ন: ভবিষ্যৎ স্বপ্ন কী?
সাদমিনা: নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে চাই। বিশেষ করে থ্রিলার ও সাসপেন্সধর্মী গল্পে কাজ করার ইচ্ছা আছে। নিয়মিত সিনেমাতেও কাজ করতে চাই।

প্রশ্ন: এখনকার ব্যস্ততা কী নিয়ে?
সাদমিনা: বর্তমানে বেশ কয়েকটি নাটক ও প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। কিছু কাজ শেষ হয়েছে, কিছু মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে সময়টা খুব ব্যস্ত কিন্তু উপভোগ করছি।

ভোরের আকাশ/সু.পা

 

সাদমিনার চাওয়া

শেয়ার করুন: