শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের এক বছরেই মা হওয়ার গুঞ্জন! মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিয়ের এক বছরেই মা হওয়ার গুঞ্জন! মুখ খুললেন সোনাক্ষী
বিয়ের এক বছরেই মা হওয়ার গুঞ্জন! মুখ খুললেন সোনাক্ষী

বিয়ের এক বছর পার হতে না হতেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের আগমন প্রত্যাশা করছেন। এমনকি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও চাউর হয়েছে বলিপাড়ায়।

তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্তঃসত্ত্বা নন।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখন এমন একটি জায়গায় এসেছি, যেখানে এ ধরনের নাক গলানো মন্তব্যকে গুরুত্ব দিই না। কাজ না থাকলে খুব শান্তিতে থাকি, আর কাজ থাকলে চাপ থাকে—তবুও আমি তা সামলাতে জানি।’

তিনি আরও বলেন, ‘আপনি যাই করুন না কেন, কারও না কারও কিছু বলার থাকবে। আমি যদি সাদা পোশাক পরি, তবুও কেউ না কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ক্ষুদ্র মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই শ্রেয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্নধর্মী এ বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে ওঠে নানা আলোচনা-সমালোচনা। তবে সব বিতর্ক পেছনে ফেলে সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন এ তারকা জুটি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: