শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুটি বাঁধতে চলেছে ধানুশ-অর্জুন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর টু’ সিনেমার সাফল্যের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন সারা অর্জুন। ছবিটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেতা ধানুশের আসন্ন একটি সিনেমায় দেখা যেতে পারে এই তরুণ অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সিনেমাটির অস্থায়ী নাম ‘ডি৫৬’, যা পরিচালনা করবেন তামিলারাসন পাচামাথু। শুরুতে এই প্রজেক্টে অভিনেত্রী রুক্মিনী বসন্তকে নেওয়ার কথা থাকলেও সময়সূচির জটিলতায় তিনি সরে দাঁড়ান। এরপর থেকেই সারার নাম আলোচনায় আসে। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো ধানুশের সঙ্গে জুটি বাঁধতে পারেন তিনি।

তবে সম্ভাব্য এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪২ বছর বয়সী ধানুশের বিপরীতে ২০ বছর বয়সী সারার পার্থক্য ২২ বছর, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা মন্তব্য।

২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা অর্জুন অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। খুব ছোট বয়স থেকেই অভিনয়ের জগতে তার পথচলা শুরু। মাত্র দেড় বছর বয়সে বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।

শিশুশিল্পী হিসেবে দ্রুতই পরিচিতি পান সারা। মাত্র ছয় বছর বয়সে ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। এরপর ‘এক থি ডায়ান’, ‘জয় হো’, ‘সিভাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘পোনিয়িন সেলভান’ সিনেমাতেও দেখা গেছে তাকে। তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি—বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।

এদিকে ‘ধুরন্ধর’ সিনেমায় সুযোগ পেতে তাকে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরিচালক আদিত্য ধর জানান, প্রায় ১৩০০ জনের অডিশন থেকে সারাকেই বেছে নেওয়া হয়। তার মতে, সারা সবার মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

জুটি বাঁধছেন ধানুশ-অর্জুন!

শেয়ার করুন: