শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ঘর আলো করে কন্যাসন্তানের বাবা হয়েছেন। স্ত্রী মেহের আয়াত জেরিন সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। আনন্দের এই খবরটি সোমবার ( ১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন গায়ক।

ইমরান লেখেন, ‘প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন নিঃসন্দেহে আমাদের জীবনকে আরও রঙিন করে তুলবে ইন শা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্যস আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’ তবে বিস্তারিত জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ইমরানকে পাওয়া যায়নি।

২০২৩ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। তখন সামাজিক মাধ্যমে তিনি জানান, পারিবারিক আয়োজনেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে বড় আপা ও দুলাভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিবাহোত্তর অনুষ্ঠান করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

বিয়ের আড়াই বছর পর দাম্পত্য জীবনে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই দেশের সংগীত অঙ্গনের শিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে ইমরানকে অভিনন্দন জানাচ্ছেন।

ভোরের আকাশ/তা.কা

 

সংগীতশিল্পীইমরান মাহমুদুল

শেয়ার করুন: