শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা
সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়লেও মিডিয়ার সঙ্গে তিনি যুক্ত বেশ কয়েক বছর ধরেই। অনেকে তাকে ব্র্যান্ড প্রোমোটার, ইনফ্লুয়েন্সার এবং টিকটকার হিসেবে চিনে থাকেন। চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি।

সোমবার (৫ মে) থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)।  প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল।

নীলা বলেন, আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের বাবা-মা এর মতো ভালোবাসা পাওয়াটা অনেক। আমার শ্বাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ-শ্বাশুড়ির সম্পর্ক না, মা-মেয়ের সম্পর্ক। মা-মেয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে, তিনি আমার লাইফ পার্টনারের মা। মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও কাজকে রেসপেক্ট করে, আমি এমনই একটি ফ্যামিলি খুঁজছিলাম।

সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির বিয়ে হয়, সবারই বিয়ে করে ফেলা উচিত। একজন পার্টনারও যদি সাপোর্টিং থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারেন। ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: