শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলকাতা দলে যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। নিজেদের চার ম্যাচ শেষে জয় আসেনি একটিও। দলের এমন করুণ অবস্থায় সুখবর পাচ্ছে শাহরুখ খানের দল। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছেন মাথিশা পাথিরানা।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যমতে, পাথিরানা বর্তমানে ইনজুরি থেকে মুক্ত এবং ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের দিন তার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। তবে কেকেআরের মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।

গত আইপিএল নিলামে রেকর্ড ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে ভিড়িয়েছিল কলকাতা। বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাফ স্টেইন ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাওয়া যায়নি। আইপিলের এবারের আসরের শুরু থেকেই সমস্যা শুরু হয় কলকাতার। বিসিসিআই’র নির্দেশে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয় তারা। এদিকে ফর্মহীনতা ভুগছেন বরুণ চক্রবর্তী। আর ইনজুরি পড়ে ছিটকে গেছেন হর্ষিত রানা এবং আকাশ দ্বীপ। দলের এমতাবস্থায় প্রথম ম্যাচে ২২০ রান করেও তা ডিফেন্ড করতে পারেনি কেকেআর।

পয়েন্ট টেবিলে কেকেআর এখন সবার নিচে। এমনকি তাদের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসও জয়ের দেখা পেয়ে কেকেআরকে টপকে গেছে।

অনাপত্তিপত্র পেয়েছেন পাথিরানা

শেয়ার করুন: