ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া কেনেডি সেন্টারের আজীবন সম্মাননা গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিলেন হলিউড তারকা টম ক্রুজ, এমনটাই খবর। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৬৩ বছর বয়সি এই অভিনেতা “সূচি সংক্রান্ত দ্বন্দ্ব” ( scheduling conflicts) কারণে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে অভিনেতা জনসমক্ষে তেমন কিছু বলেন নি। এদিকে ট্রাম্প নিজে নাকি তাঁকে প্রথম দিকের সম্মানপ্রাপকদের একজন হিসেবে রাখতে চেয়েছিলেন। তবে এর ফলে ‘মিশন ইমপসিবল’ তারকার নাম এই বছরের সম্মাননার চূড়ান্ত তালিকায় নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’-খ্যাত এই অভিনেতা জানিয়েছেন, সময়সূচী না মেলায় ট্রাম্পের এই প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি তিনি।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন ক্রুজ- শুধু সময়সূচী না মেলায়।
ট্রাম্প গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা বিভাগে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটে।
ট্রাম্প জানিয়েছেন, এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন তিনি নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন।
ভোরের আকাশ/তা.কা