শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে বিজয়-তৃষার নতুন ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। এ উপলক্ষে ভক্ত, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে সবার নজর কাড়ে একটি বিষয়—বিশেষ একজনের পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। তিনি অভিনেত্রী তৃষা কৃষ্ণান, যিনি বিজয়ের দীর্ঘদিনের সহকর্মী এবং যাঁকে ঘিরে প্রেমের গুঞ্জনও রয়েছে।

জন্মদিনের বার্তা না দেওয়া ইস্যুতে গুঞ্জন ওঠে, বিজয়কে নাকি ইনস্টাগ্রামেও আনফলো করেছেন তৃষা। দুজনের মধ্যকার সম্পর্কে চিড় ধরার কথাও বলাবলি হচ্ছিল।

কিন্তু সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন তৃষা। গতকাল রাতে প্রেমময় এক ছবি দিয়ে নেটিজেনদের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল, তৃষার সঙ্গে বসেই একান্তে জন্মদিনের কেক কাটছেন বিজয়। দুজনের মুখেই আনন্দের হাসি।

ছবির ক্যাপশনে তৃষা ইঙ্গিত করেন, জন্মদিনের প্রথম মুহূর্ত তার সঙ্গেই কেটেছে বিজয়ের। সময়ের আভাস হিসেবে ‘০০.০০’ উল্লেখ করেছেন অভিনেত্রী। তৃষা আরো লিখেছেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

আরও পড়ুন

দেশে ফিরেছেন ৬৪ হাজার ১৬৩ বাংলাদেশি হাজি

তৃষার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৫ ঘণ্টায় এতে ৪৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্যের সংখ্যা প্রায় তিন লাখ! বোঝাই যাচ্ছে, বিজয়-তৃষাকে একসঙ্গে এমন হাস্যোজ্জ্বল দেখে ভক্তদের আনন্দের সীমা নেই।

এদিকে ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করা প্রসঙ্গে জানা গেছে, তৃষা আসলে কখনো অভিনেতাকে ফলো করতেনই না। ফলে আনফলো করার প্রশ্নও অবান্তর।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বাঁধেন বিজয়। কিছুদিন আগেই খবর ছড়ায়, ওই সংসার নাকি ভেঙে গেছে। তার আগে থেকেই তৃষার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে তামিলনাড়ুর নির্বাচনের সময় বিজয়ের সমর্থনে তৃষার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার জন্মদিনে ‘প্রেমময়’ ছবি দিয়ে যেন সম্পর্কের গুঞ্জন আরো পাকা করলেন দুজনে।

তামিল সিনেমাথালাপতি বিজয়তৃষা কৃষ্ণান

শেয়ার করুন: