শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার নাটকের উদ্বোধন হবে নিউইয়র্কে!

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্প নিয়ে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে ২৯জুন, সন্ধ্যা ৭টায় ঢাকার নাট্যদল শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন প্রযোজনা ‘গোধুলিবেলায়’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটিতে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর আরও দুটি শো অনুষ্ঠিত হবে ৬ জুলাই, নিউজার্সিতে এবং ১২ জুলাই, লং আইল্যান্ডে।

নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার, এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।

নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান, যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।    

নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান-এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’

নির্দেশক শামীম সাগর বলেন, ‘এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি। বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।’ নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।

বলা প্রয়োজন, নাটকে আলোক পরিকল্পনায় আছেন ঠাণ্ডু রায়হান, আলোক প্রক্ষেপণে বাবর খাদেমী, সংগীত পরিচালনায় সিফাত উদ্দিন পলক, কোরিওগ্রাফি, প্রপস ও পোশাক পরিকল্পনায় মোমেনা চৌধুরী, পোস্টার পরিকল্পনা করেছেন শামীম সাগর।

ভোরের আকাশ/এসএইচ

নিউইয়র্কউদ্বোধনঢাকার নাটক

শেয়ার করুন: