শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাচীন ইরানি গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় প্রায় তিন হাজার বছর পুরোনো ইরানি গহনা পরায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনডায়া। সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এসব প্রাচীন অলংকারকে সিনেমার প্রচারণায় ফ্যাশন উপকরণ হিসেবে ব্যবহারের ঘটনায় প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছেন।

গ্রিক রাজার ঘরে ফেরার দীর্ঘ যাত্রার গল্প নিয়ে নির্মিত 'দ্য ওডিসি' সিনেমায় দেবী এথেনার চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া। সম্প্রতি লন্ডনে সিনেমাটির একটি ফটোসেশনে অংশ নেন তিনি। সেখানে তার কানে দেখা যায় খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের প্রাচীন ইরানি নিদর্শন থেকে তৈরি একজোড়া দুল। এটি প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় ওঠে। হলিউড সিনেমার প্রচারে এমন মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যবহারকে ইরানের সাংস্কৃতিক অবদানের 'ছিনতাই' বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, বিতর্কিত এই দুল জোড়া লন্ডনের মেফেয়ারভিত্তিক গ্যালারি ও ডিলার 'ব্যারন'-এর। প্রতিষ্ঠানটির দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালে গ্লেন স্পিরো নামের আরেক জুয়েলারের কাছ থেকে এগুলো কেনা হয়েছিল। দুলগুলো মূলত ১৯৪০-এর দশকের শেষের দিকে উত্তর-পশ্চিম ইরানে আবিষ্কৃত 'জিউইয়ে' গুপ্তধনের অংশ, যা ১৯৪৭ সালে রাখালদের দ্বারা লুট হয়েছিল। ২০১৫ সালের এক গবেষণাপত্র অনুযায়ী, টিকে থাকা নিদর্শনগুলো ১৯৬০-এর দশকে ইরানের বাইরের প্রাচীন বাজারে বিক্রি হয়ে যায় এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহে ছড়িয়ে আছে।

ইরানি বংশোদ্ভূত শিল্পকলা ইতিহাসবিদ ও কোর্টোল্ড ইনস্টিটিউটের অধ্যাপক সুসান বাবাই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সেলিব্রিটিদের যারা সাজান বা ফ্যাশন অনুষঙ্গ পরান, তাদের মধ্যে সাংস্কৃতিক জ্ঞান ও সংবেদনশীলতার যথেষ্ট অভাব রয়েছে। এসব গহনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এগুলো কেবল ফ্যাশন অনুষঙ্গ হিসেবে প্রদর্শনের জন্য নয়। এগুলো মানবতা ও বিশ্বের ঐতিহ্য।

প্রত্নতাত্ত্বিক ও প্রযোজক ড. অ্যানেলিস বেয়ার বলেন, এখানকার প্রধান নৈতিক সমস্যা হলো দুলগুলো লুট করা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তৈরি। আন্তর্জাতিক সিনেমার লাল গালিচায় জেনডায়ার মতো তারকা এটি প্রদর্শনের ফলে বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে।

সমালোচনার জবাবে ব্যারন গ্যালারি জানিয়েছে, দুলগুলো যথাযথ আইনি প্রক্রিয়া ও নথিপত্র মেনেই সংরক্ষণ করা হয়েছে। এগুলো কাউকে পরতে দেওয়ার পেছনে তাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না; বরং প্রাচীন পারস্যের স্বর্ণকারদের অসামান্য শৈল্পিকতাকে উদ্‌যাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

ম্যানিলায় বাংলাদেশ-সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তবে অধ্যাপক সুসানের মতে, এই ঘটনার সময়কাল আরও বেশি উদ্বেগজনক। যখন ইরানের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ধ্বংসের মুখে, ঠিক সেই সময়ে হলিউড সিনেমার প্রচারে ইরানের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে মহিমান্বিত করা হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।

গহনা বিতর্কের বাইরে সিনেমাটির শুটিং লোকেশন নিয়েও নতুন করে আপত্তি উঠেছে। মরক্কোর নিয়ন্ত্রণাধীন পশ্চিম সাহারার অধিকৃত দাখলা শহরকে শুটিং সেট হিসেবে ব্যবহার করায় 'দ্য ওডিসি' বয়কটের ডাক দিয়েছেন সাহরাউই নির্মাতারা। পশ্চিমা প্রতিষ্ঠানগুলোতে থাকা প্রাচীন লুট হওয়া নিদর্শন (যেমন ব্রিটিশ মিউজিয়ামের বেনিন ব্রোঞ্জ বা পার্থেনন মার্বেল) নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যেই নোলানের সিনেমা নিয়ে এই নতুন সমালোচনা যুক্ত হলো।

ভোরের আকাশ/জেআ

বিনোদন খবরহলিউডদ্য ওডিসি

শেয়ার করুন: