ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন র্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এর একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসে ছিলেন। এ সময় এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং হঠাৎ করেই ওই নারী তাকে চড় মারেন।
ঘটনার পরপরই রেস্টুরেন্টের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেখানে থাকা লোকজন চিৎকার করছেন এবং মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। ধাক্কাধাক্কিতে টেবিল-চেয়ার পর্যন্ত উল্টে যায়। পরে এই গোলযোগ রেস্টুরেন্টের বাইরেও ছড়িয়ে পড়ে এবং উৎসুক মানুষের ভিড় জমে।
ঘটনার পর আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ বিনা উসকানির হামলা। তিনি বিষয়টি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ-কে জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ঘটনাটিকে নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা