শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেড় মিনিটের ভিডিওতে ৬ লুকে শাকিব, রহস্য কী?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মেগাস্টার শাকিব খান। এখন তিনি যা করছেন, সেটাই যেন আলোচনায় আসছে তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! এবার হঠাৎ-ই এই তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেল, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার ছয়টি লুকের মধ্যে যেমন রয়েছে প্রফেসর লুক, তেমনি শুটার থেকে বৃদ্ধের মতো নানা বৈচিত্র্যময় চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতো গেলো লুকের রহস্য কী?

এই রহস্যের সমাধান হলো সদ্যই জনপ্রিয় প্রসাধনী পণ্যের একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন এই তারকা। দেড় মিনিটের এই ভিডিওতে শাকিব খানের এমন রূপান্তর রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন 'নাম্বার ওয়ান' খ্যাত শাকিব খান। প্রতিটি লুকেই তাকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিটিবারই তার উত্তর ছিল ‘ভিটামিন সি!’।

নেটিজেনরা এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন শাকিব খানকে, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

অন্যদিকে, সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা সোলজার। অনেকে ভেবেছিলেন, এটি হয়তোবা তার এই সিনেমার নতুন লুক তবে আদতে তা নয়। বিজ্ঞাপনটির জন্যই এই ভিন্নধর্মী আয়োজন। শাকিব খানের ক্যারিয়ারে এমন বৈচিত্র্যময় উপস্থাপন নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।

ভোরের আকাশ/তা.কা


 

ঢালিউডশাকিব খানসোশ্যাল মিডিয়া

শেয়ার করুন: