শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রেমের পর বিচ্ছেদ, আলোচনায় অভিনেত্রী-গায়ক জুটি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স এবং স্নো প্যাট্রোল ব্যান্ডের মিউজিশিয়ান জনি ম্যাকডেইড দীর্ঘ ১৩ বছর প্রেমের পর সম্পর্কের ইতি টানলেন।  

পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তারকা জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এই জুটি আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেনে এই জুটিকে একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। এর আগে একই বছরের জুলাইয়ে জনির ৪৮তম জন্মদিনে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তাও শেয়ার করেছিলেন কোর্টনি। তবে এরপর দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

আরও পড়ুন

না ফেরার দেশে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইডের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালের শেষের দিকে। এক হাউস পার্টিতে পরিচয়ের পর তারা ডেটিং শুরু করেন। সম্পর্কের ৯ মাসের মাথায় তারা বাগদান সম্পন্ন করলেও ২০১৫ সালের শেষের দিকে তা ভেঙে যায়।

পরের বছর ২০১৬ সালে তারা আবারও এক হলেও নতুন করে আর বাগদান করেননি। এর আগে ২০২৪ সালের এপ্রিলে এক চ্যাট শোতে কোর্টনি প্রকাশ করেছিলেন, তাদের প্রথম বিচ্ছেদটি একটি কাপল থেরাপি সেশনের সময় ঘটেছিল।

ভোরের আকাশ/জেআ

গায়কঅভিনেত্রীবিনোদন

শেয়ার করুন: