শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্রোপচার শেষে ঢাকায় তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ভারতে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমারের অস্ত্রোপচার এবং আইসিইউতে ১১ দিন কাটানোর পর বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন।

এর আগে ফেব্রুয়ারিতে তার প্রথম অস্ত্রোপচার হয় ঢাকার একটি হাসপাতালে। পরে ৪ঠা মার্চ রাতে ফেসবুক লাইভে তানিয়া নিজেই জানিয়েছিলেন, শারীরিক অবস্থা অনেকটা ভালো। এদিকে সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন, অপারেশন, লাইফ সাপোর্ট, আইসিইউ- ১১ দিন। এই পোস্টে ভক্তদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা দেখা দিয়েছে। তানিয়ার শারীরিক অবস্থা নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, চেন্নাইয়ের এম জি এম হাসপাতালে ৯ই মার্চ তার সার্জারি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্ট এবং আইসিইউতে রাখা হয়। এরপর শনিবার কেবিনে স্থানান্তর করা হয় এবং রোববার বিকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চয়নিকা বলেন, তানিয়া এখন অনেকটাই ভালো আছেন। মাথার ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলতে হবে এবং কোনো ধরনের স্ট্রেস নেয়া যাবে না। তার সঙ্গে ছিলেন তার বোন। আমরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করি। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনা করছেন।

ভোরের আকাশ/এনউব

তানিয়া বৃষ্টি

শেয়ার করুন: