শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ মুকুট জিতলেন তমা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা “মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬”-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ের মুকুট জিতেছেন বাংলাদেশের প্রতিনিধি তমা রশিদ। 

গত রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়। মুকুট জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে তমা রশিদ বলেন, এই প্ল্যাটফর্মে প্রথমবারের মতো বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি।

আরও পড়ুন

নির্বাচনী ময়দানে শুভশ্রী, স্বামীর প্রচারে রোড শো

তিনি আরও জানান, প্রতিযোগিতাটি সহজ ছিল না। বিশেষ করে ফাইনাল পর্বে ভারতের প্রতিযোগীর সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়। তমার মতে, পোশাক উপস্থাপন, মঞ্চে হাঁটার দক্ষতা এবং প্রশ্নোত্তর পর্বে ভালো পারফরম্যান্সই তাকে বিজয়ের পথে এগিয়ে নেয়।

জানা গেছে, তমা রশিদ আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি আবারও উপস্থাপনায় যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শ দেওয়ার কাজেও নিজেকে যুক্ত করতে চান।

ভোরের আকাশ/সু.পা

মিসেস ইন্ডিপেন্ডেন্ট

শেয়ার করুন: