শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিচ্ছেদের দিকে যাচ্ছেন সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান।  তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা।  

সাংবাদিক মুবাসেরের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে।  তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি। মুবাসের দাবি, কারিনা একবার সাইফকে অন্য এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরেন, যা থেকে দাম্পত্য জীবনে ফাটল ধরে।  এছাড়া সাইফ কাতারে স্থায়ীভাবে থাকতে চাইলেও কারিনা দেশ ছেড়ে যেতে চান না, এই নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে।

এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেছেন।  তার ভাষ্য, সাইফ আলি খানের উপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত!

তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ।  কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান।  প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর সন্তান তৈমুর ও জেহর জন্ম হয়।

ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা।  তবে সম্প্রতি তাদের নিয়ে ফের শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে।

ভোরের আকাশ/তাকা

সাইফ আলীকারিনা কাপুর

শেয়ার করুন: