শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ক্যারিয়ারের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য।  রোববার (১০ আগস্ট) তার জন্মদিন। তাই তো ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে দোয়া চাইলেন নায়িকা।

পেশাগত ও ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া প্রায় নানা কিছুই ভক্তদের মাঝে ভাগ করে নেন পরীমণি। কখনও সুখ, আবার কখনও বা দুঃখও প্রকাশ করেন এই নায়িকা; তাই ছেলের জন্য সামাজিক মাধ্যমে দোয়া চাইলেন।

এবার তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট পূণ্য।  শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়েছেন নায়িকা। লিখেছেন, আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাইনা। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।

ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন, আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। 

ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

তবে শুধু পূণ্যই নয়, পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সি সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন; নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানদেরর দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে।

ভোরের আকাশ/তা.কা

পুণ্যপরীমণিরাজ-পরীমণিজন্মদিন

শেয়ার করুন: