দ্বিতীয় সন্তানের মা হলেন গওহর খান

বলিউড অভিনেত্রী গওহর খান ও তার স্বামী সংগীতশিল্পী জায়েদ দরবারের পরিবারে এসেছে নতুন অতিথি। প্রথম সন্তানের দুই বছর পর এবার দ্বিতীয়বারের মতো মা হলেন গওহর। এ সুখবরটি তারা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২০২৩ সালে প্রথমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন গওহর। এরপর দুই বছর পর ১ সেপ্টেম্বর এই দম্পতির ঘরে আরও এক পুত্রসন্তান জন্ম নেয়। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে আনন্দঘন খবরটি শেয়ার করেন গওহর খান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে গওহর লিখেছেন, “আমাদের জেহানের রাজত্বে এসেছে তার ভাই।”
উল্লেখ্য, প্রথম সন্তান জেহানের জন্ম হয়েছিল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে। সেই অভিজ্ঞতাকে গওহর খান বেদনাদায়ক বলে জানিয়েছিলেন। তবে দ্বিতীয় সন্তানের জন্মের ক্ষেত্রে কোনো জটিলতার কথা তিনি প্রকাশ করেননি।
ভোরের আকাশ/হ.র