শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়: স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। তিনি পাশাপাশি ২০২৬ সালে নেওয়া এক বিশেষ সংকল্পের কথাও জানিয়েছেন।

স্বস্তিকা জানান, ছোটবেলা থেকে পাড়া–প্রতিবেশীদের ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ সম্বোধন শুনে বেড়ে ওঠা হলেও, তার জীবনের দৃষ্টিভঙ্গিতে আসল পরিবর্তন আসে মায়ের মৃত্যুর দিনটি থেকে।

তিনি বলেন, ‘মায়ের মৃত্যুর পরদিন সকালেই প্রতিবেশী এসে জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কি না। সেই দিনটা আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করে দিয়েছি। বুঝেছি, এখনকার পৃথিবীটা আসলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।’

তার মতে, ‘এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে ‘জিরো এফোর্ট’ লাগে। মানুষের এই তৎপরতার মধ্যে কোনো সত্যতা নেই। ভিউ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।’

নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন স্বস্তিকা। তিনি জানান, নতুন আইডিয়া ভালো হলেও টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান শক্তিশালী না হলে কাজ করা কঠিন হয়ে পড়ে। প্রয়োজনে তিনি সেটে বকাবকি করতেও দ্বিধা করেন না বলে জানান।

তার কথায়, ‘যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল, তাদেরও আমরা ‘মহিলা ক্রিকেট টিম’ বলে সম্বোধন করেছি। কেউ একবারও ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ বলেনি। আসলে আমরা তো খুব স্পেশাল, তাই সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়। ২০২৬-এ আমার রেজোলিউশন হলো ট্রোল ইগনোর করা। যদিও এ বছর ইতিমধ্যে দুবার উত্তর দিয়ে ফেলেছি, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার।’

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রী

শেয়ার করুন: