শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গানে নাম লেখালেন দিগন্ত সামাদ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাবার পথ অনুসরণ করে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদ । বরং সংগীতাঙ্গনেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন তিনি। ব্যান্ড সংগীতে সক্রিয় থাকার পাশাপাশি এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে নতুন এক যাত্রা শুরু করেছেন দিগন্ত।

সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন দিগন্ত সামাদ। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল ও র‍্যাপার তৌফিক আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটিতে দিগন্তের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদও।

দিগন্ত সামাদ বলেন, ‘আমার বাবা একাধিক প্রতিভার অধিকারী ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পীও ছিলেন। সংগীতের প্রতি আমার ভালোবাসাটা সম্ভবত তাঁর কাছ থেকেই পাওয়া। অনেক দিন ধরেই সিনেমার গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা ছিল। ‘মালিক’ সিনেমার মাধ্যমে সেই যাত্রা শুরু হলো।’

সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংগীত পরিচালক অদিত রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুধু ‘মালিক’ নয়, ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘রকস্টার’-এর একটি গানেও যুক্ত ছিলেন দিগন্ত। শাকিব খান অভিনীত সিনেমাটির ‘আমাকে উড়িয়ে দাও’ গানে ব্যাক ভোকাল হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

হ্যাকিং থেকে বাঁচতে ডাটা সুরক্ষার সহজ ৭ কৌশল

দিগন্তের বিশ্বাস, একজন কণ্ঠশিল্পীর জন্য চলচ্চিত্রের গান একটি বিশেষ অর্জন। তাই ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

চলচ্চিত্রের গানের পাশাপাশি নিজের ব্যান্ড নিয়েও ব্যস্ত সময় পার করছেন দিগন্ত সামাদ। পাশাপাশি চলছে তার একক অ্যালবামের কাজও।

ভোরের আকাশ/জেআ

বিনোদন খবরগায়কটেলি সামাদদিগন্ত সামাদ

শেয়ার করুন: